০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

`প্রধানমন্ত্রীর কাছে সকলের পারফরম্যান্স রিপোর্ট আছে‍‍`

ফাইল ছবি

সততা, নিষ্ঠা ও দলের প্রতি ত্যাগের স্বীকৃতিস্বরুপ জেলা থেকে কেন্দ্রে নেতাকর্মীদের পুরস্কৃত করা হয়েছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে সকলের পারফরম্যান্সের রিপোর্টও রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বর্তমানে বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি রয়েছেন, দলীয় দায়িত্ব পালন করছেন, তাদের কার্যক্রমও গুরুত্বসহকারে মনিটর করা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দুটি জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয়া প্রসঙ্গে বলেন, এটি কেন্দ্র হতে তৃণমূলের জন্য দলীয় প্রধানের একটি বার্তা। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

`প্রধানমন্ত্রীর কাছে সকলের পারফরম্যান্স রিপোর্ট আছে‍‍`

প্রকাশিত : ০৪:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০