০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

ফাইল ছবি

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মরদেহও দেশে এসেছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে দূতাবাস ও আইওএম-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।

লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৩:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০