০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১৭ কোটি মানুষের ভিশন এখন ‘ডিজিটাল বাংলাদেশ’: পলক

ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনও একক ব্যক্তি বা দলের ভিশন নয় মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই ভিশন (রূপকল্প) এখন দেশের ১৭ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন।

আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমগুলোকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ভিশন বা রূপকল্প আমাদের সামনে রাখেন। সে বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ের পর সেটি আর শুধু কোনও একক ব্যক্তি বা রাজনৈতিক দলের রূপকল্প ছিল না, পুরো সরকারের রূপকল্পে পরিণত হয়। আর এখন ডিজিটাল বাংলাদেশ শুধু স্বপ্ন বা রূপকল্পে সীমাবদ্ধ নেই। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এখন ডিজিটাল বাংলাদেশ পুরো দেশের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

১৭ কোটি মানুষের ভিশন এখন ‘ডিজিটাল বাংলাদেশ’: পলক

প্রকাশিত : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০