০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্থগিত সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষার স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আজ শনিবার নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে কমিটি। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

স্থগিত সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ০৫:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০