০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট আতাউল হাকিম

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে সেনাসদর দপ্তরে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাসদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি পদাতিক ব্যাটালিয়ন, ব্রিগেড সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

এছাড়া, তিনি সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া কমান্ডার ও সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এনডিসিতে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট আতাউল হাকিম

প্রকাশিত : ০৮:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০