১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

চুয়াডাঙ্গার জীবন নগরে পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার নাম ইমান আলী (৪০)। পুলিশের দাবি তিনি আন্তঃজেলা ডাকাত দলের নেতা। মঙ্গলবার রাত ২টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, ইমান আলী আন্তঃজেলা ডাকাত দলের প্রধান এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম জানান, জীবন নগরের সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দুই পক্ষের গুলি বিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮