১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অমর একুশে উদযাপন: কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছাড়াও ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অমর একুশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সমন্বয়কারী করা হয়। এছাড়া কমিটিতে শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে যুগ্ম-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। সভায় ঘোষণা মঞ্চ ব্যবস্থাপনা উপ-কমিটি, সাজ-সজ্জা উপ-কমিটি, জরুরী চিকিৎসা ব্যবস্থাপনা উপ-কমিটি, বৈদ্যুতিক আলো ব্যবস্থাপনা উপ-কমিটি, পরিবহন উপ-কমিটি, বাজেট উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, দাপ্তরিক কার‌্যাবলী ব্যবস্থাপনা উপ-কমিটি এবং একুশের রাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ উপ-কমিটি গঠন করা হয়েছে। সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাপনী বক্তব্যে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মত এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সতর্কতা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার জন্য আহ্বান জানান।

প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারী সমিতিসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকা মেডিকেল কলেজের প্রতিনিধিও সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

অমর একুশে উদযাপন: কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন

প্রকাশিত : ১০:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮