০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

পৌনে ৫ কেজি স্বর্ণসহ বিমানের পরিচ্ছন্নকর্মী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে পাঁচ কেজি স্বর্ণসহ মোস্তফা কামাল নামে বিমানের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ৪.৬৪ কেজি স্বর্ণসহ ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাকে আটক করে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।

সাইদু্ল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তার পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।

ট্যাগ :
জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়ার ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী- জাকারিয়া তাহের সুমন

পৌনে ৫ কেজি স্বর্ণসহ বিমানের পরিচ্ছন্নকর্মী আটক

প্রকাশিত : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮