০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

করোনায় আরো ৩৭ মৃত্যু, শনাক্ত ১৮৬১

দেশে করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত‌্যু হয়েছে ৬ হাজার ৯৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৬১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৬১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৪৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনায় আরো ৩৭ মৃত্যু, শনাক্ত ১৮৬১

প্রকাশিত : ০৪:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০