১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আগের মতোই হবে বইমেলা, তারিখ পরিবর্তন হতে পারে

কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে এবারের বইমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা। বইমেলা শুরুর তারিখ বদলাতে পারে।

বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে আজ রোববার জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনা ভাইরাস বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

রোববার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা। আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগের মতোই হবে বইমেলা, তারিখ পরিবর্তন হতে পারে

প্রকাশিত : ০২:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০