গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫২ জনে।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মৃতদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৮ জন। মৃত ৩২ জনের মধ্যে হাসপাতালে ৩১ এবং একজন বাসায় মৃত্যুবরণ করেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















