০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাপান আমাদের পরীক্ষিত বন্ধু: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নয়ন সহযোগী হিসেবে জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। জাইকা সেই ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের জেবিক) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন নসরুল হামিদ। মন্ত্রণালয়ের পক্ষে স্মারক চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জাপান ইন্টারন্যাশনাল ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিক) পক্ষে স্বাক্ষর করেছেন জেবিক-এর ডেপুটি গভর্ণর হায়াশি নবুমিৎসু। বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়ণই এই সমঝোতা স্মারক চুক্তির মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস সাব-স্টেশন, চর বা দুর্গম এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, স্মার্ট মিটার, ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সোলার গ্রীড, উচ্চ ক্ষমতার বিতরণ নেটওয়ার্ক প্রভৃতি উপখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারকে আমরা সকল সময় স্বাগত জানাই।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাপান আমাদের পরীক্ষিত বন্ধু: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০