১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

করোনায় সাবেক সংসদ সদস্যর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ।
শনিবার রাত সোয়া একটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ যোহর পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহীনুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গত ১ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি দুই বার প্লাজমা থেরাপী দেন। অবশেষে গতরাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সামসুদ্দিন আহমেদ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে তৎকালীণ মানিকগঞ্জ-২ সংসদীয় আসন (হরিরামপুর-শিবালয়) থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় সাবেক সংসদ সদস্যর মৃত্যু

প্রকাশিত : ০২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০