০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চাহাল

বছর শেষে বিয়ের সানাই বাজল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের। বাগদত্তা ধনশ্রী ভার্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় এই স্পিনার। নিজেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সুখবর।

কিছু দিন আগেই অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ সেরে দেশে ফেরেন তারকা স্পিনার। তারপরই বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন।

করোনা আবহে সমস্ত কোভিড বিধি মেনে মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেন চাহাল-ধনশ্রী। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, “কোনও একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্ত কালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।” ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেটদুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কোম্পানির প্রতিষ্ঠাতাও।

যদিও কীভাবে মন দেওয়া-নেওয়া হল নাকি ভার্চুয়াল দুনিয়াতেই দু’জনের সাক্ষাৎ হয়েছিল, সে প্রেমকাহিনি এখনও কেউই খোলাসা করে বলেননি। গত আগস্টে বাড়ির লোকেদের উপস্থিতিতেই ছোট্ট অনুষ্ঠান করে বাগদান পর্ব সেরেছিলেন এই লাভবার্ডস। তারপর আইপিএলের সময় চাহালের সঙ্গে আরব আমিরাত গিয়েছিলেন ধনশ্রী। আর বছর শেষে নতুন সংসার পাতলেন তারা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চাহাল

প্রকাশিত : ১১:২১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০