০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

এবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারি মাসে ঢাকায় আসছেন। তবে জানুয়ারির কোন তারিখে তিনি আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় সফর করবেন। উভয়পক্ষ তার সফরের প্রস্তুতি নিচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সেদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

এর আগে ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফরে আসে। এর প্রায় ৫ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

প্রকাশিত : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০