০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়নের স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার করা ৩৯৬ রানের জবাব দিতে নেমে পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে তারাও দারুণ ব্যাটিং করে যাচ্ছে। যেটাকে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই।

দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান। শ্রীলঙ্কার চেয়ে আর মাত্র ৭৯ রান পিছিয়ে প্রোটিয়ারা। হাতে আছে এখনও ৬ উইকেট। ক্রিজে রয়েছেন দুই ইনফর্ম ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি এবং টেম্বা বাভুমা।

৬ উইকেটে ৩৪০ রান নিয়ে দিনের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বাকি ৪ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে যোগ করে ৫৬ রান। ইনজুরিতে পড়া ধনঞ্জয়া ডি সিলভা আর মাঠেই নামতে পারেননি।

জবাব দিতে নেমে শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছিলেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার এবং এইডেন মারক্রাম। ওপেনিং জুটিতেই তারা তুলে ফেলেন ১৪১ রান। ৯৪ বলে ৬৮ রান করে এ সময় আউট হয়ে যান মারক্রাম।

ডিন এলগারের জন্য একরাশ আক্ষেপ। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ব্যক্তিগত ৯৫ রানের মাথায় দাসুন সানাকার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

রাশি ফন ডার ডুসেন মাত্র ১৫ রান করে ফিরে যান। এরপর ফ্যাফ ডু প্লেসি মাঠে নেমে জুটি বাধেন কুইন্টন ডি ককের সঙ্গে। কিন্তু অধিনায়ক ডি কক ১১ বলে ১৮ রান করে ফিরে যান। তারপর মাঠে নামেন টেম্বা বাভুমা। জুটি বাধেন ডু প্লেসির সঙ্গে। এই জুটিই দিন শেষ করে আসেন। তাদের ব্যাট থেকে বেরিয়ে আসে ৯৭ রানের জুটি। শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো, দাসুন সানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা এবং লাহিরু কুমারা।

ট্যাগ :
জনপ্রিয়

শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০