১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে, শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুর টাকুর পাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরতে ছিলো। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে।

রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মরদেহ দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে পরিবারের প্রতি গভীর ও সমবেদনা প্রকাশ করেছেন।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

প্রকাশিত : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬