০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ সীতাকুণ্ডের যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ হৃদয় কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টায় সেনাবাহিনীর ফটিকছড়ি গুইমারা রিজিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে আজিমনগর আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক হৃদয় কর্মকার সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখীল গ্রামের ননাই কর্মকার এর ছেলে বলে জানা যায়।

এসময় তার কাছ থেকে ২টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ১টি শটগান, ১টি এলজি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১টি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমোনিশন, ১০ রাউন্ড শটগান এমোনিশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণসহ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানা যায়, আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলছেন তারেক রহমান

বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ সীতাকুণ্ডের যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬