১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আবারও লন্ডন থেকে এল দুই শতাধিক প্রবাসী

করোনার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে লন্ডন থেকে প্রবাসী যাত্রী নিয়ে আবারও ফ্লাইট এসেছে সিলেটে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেটে ওসমানী বিমানবন্দরে নামেন ২০৫ জন যাত্রী। আধা ঘণ্টা পরে ফ্লাইটে থাকা আরও ৩২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে সিলেট থেকে ছেড়ে যায় বিমান।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, বৃহ্স্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ ফ্লাইট। সিলেটে ২০৫ জন যাত্রী নামিয়ে বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।

স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আবারও লন্ডন থেকে এল দুই শতাধিক প্রবাসী

প্রকাশিত : ০৭:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০