০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

৯৯৯ এ কল: ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ বখাটে আটক

রংপুরে ৯৯৯ এ কল পেয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন বখাটেকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উপজেলার পূর্ব ব্রাহ্মিকুন্ডা গ্রাম থেকে আটকের পর তাদের ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছাওলা ইউনিয়নের নিজপাড়া উপরচকি গ্রামের আবুল হোসেনের ছেলে রাজু মিয়া, আদম গণেশ খামার গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৩০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে বেলাল হোসেন (২৮)।

পুলিশ জানায়, বখাটেরা বাড়িতে ঢুকে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাদের বাধা দিলে বখাটেরা তাদের মারপিট করে। পরিবারের লোকজন এসময় ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চায়। পীরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন বখাটেকে আটক করলেও শাহাদত নামে একজন পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপ পরিদর্শক হুমায়ূন কবির জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনের নামে একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে। ওই মামলায়  তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পীরগাছা থানার পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোনকল পেয়ে তিন বখাটেকে গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

৯৯৯ এ কল: ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ বখাটে আটক

প্রকাশিত : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১