কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন টিপু মুনশী।
আমদানি সহজ করতে পেঁয়াজের ওপর ধার্য ৫ শতাংশ শুল্ক মুক্ত করে দেয় সরকার। শুল্কের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা একটা প্রস্তাব করব, জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নেবে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কী করা যায় তারা সেটা করবে।
মন্ত্রী বলেন, ভারত তার স্বার্থের কথা ভেবে কখনও কখনও পেঁয়াজ ছাড় করে, আবারও হুট করে বন্ধও করে দেয়। এখন আবার তারা রফতানি শুর“ করেছে। আমরা দেশের কৃষকদের স্বার্থের বিষয়টি বিবেচনা করব। ভোক্তারা যাতে কোনো সংকটে না পড়ে। ভারত থেকে পেঁয়াজ ঢুকছে ৩৯ টাকা দরে। আর ঢাকার বাজারে সেই পেঁয়াজ পাইকারিতে ৪৫ টাকা, আর খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা। তবে আমাদের পেঁয়াজ কিš‘ সেই রেটেই আছে। পাশাপাশি ভারতের পেঁয়াজ ঢুকলেও সমস্যার কিছু নেই। আজ বিকেলে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করবেন, সেখানে আলোচনা করে এ বিষয় ফয়সালা করবেন।
কৃষি মন্ত্রণালয় বলেছিলো তিন লাখ টন উৎপাদন বাড়ানো হবে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের ঘাটতি থাকে ৮ থেকে ৯ লাখ টন। গত বছর চাপের মুখে উৎপাদন এক লাখ টন বাড়ানো হয়েছিল। তিনি (কৃষিমন্ত্রী) আশাবাদী এ বছর তিন লাখ টন হবে, আমরাও আশাবাদী।
টিপু মুনশী বলেন, মার্চের শেষ দিকে দেশে নতুন পেঁয়াজ উঠবে।





















