পৌরসভার সাধারণ নির্বাচন শনিবার (১৬ জানুয়ারী ) মৌলভীবাজারের কমলগঞ্জে ২য় ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শুরু হওয়ার পরে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররা কেন্দ্রে আসতে থাকে। এক পর্যায়ে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বাড়তে থাকে। কিছু কিছু কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন সবার নজর কাড়ে।
শহর এলাকার ভোট কেন্দ্রগুলো দেখা গেছে, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সফাত আলি সিনিয়র ফাজিল মাদ্রাসা, রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়,গবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শহরের সাবরেজিস্টার অফিস কেন্দ্রসহ সব ক’টি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
সকাল বেলা অনেক নারী ভোটার তাদের সংসারের নিয়মিত কাজ শুরুর আগেই ভোট কেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। তবে এ বছর ব্যালেটে ভোট গ্রহন করার কারণে কম শিক্ষিত ভোটারদের বিড়ম্বনায় পড়তে হয়নি। ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট গ্রহন শেষে চলছে গণনা।
উল্লেখ্য কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বদ্বিতা করেছেন।
এবার কমলগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৩হাজার ৯০৫ জন।
তার মধ্যে পুরুষ ভোটার ছিলো ৬ হাজার ৮শত ৮৯ জন ও নারী ভোটার ছিলো ৭ হাজার ১৬জন। কমলগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনু্ষ্ঠিত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















