০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

তাসকিনের ব্রেনে সার্জারি করা হয়েছে

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমানের ব্রেনে সার্জারি করা হয়েছে। এখন তিনি রয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকদের তত্ত্বাবধানে। গত নভেম্বর মাসে গুরুতর অসুস্থ অবস্থায় এই অভিনেতাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্রেনের নার্ভে সার্জারি করা হয়েছে।এখন কিছুটা ঝুঁকিমুক্ত।

তাসকিন জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি ফলোআপ আছে। সে সময় আরও একটি সার্জারি করাতে হতে পারে। এই মুহূর্তে সবার দোয়া ও ভালোবাসা দরকার। তাহলে শিগগিরই হয়তো দেশে ফিরে কাজ শুরু করতে পারব।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাসকিন অভিনীত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। এ ছবিতে তাকে পুলিশের তদন্ত কর্মকর্তা হিসেবে দেখা যাবে। নারী নির্যাতন নিয়ে ছবির গল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু ছবি।

তাসকিন জানান, আমার হাতে থাকা ডাবিং ও শুটিং মিলিয়ে আটটি সিনেমার কাজ বন্ধ রয়েছে। ফেব্রুয়ারিতে চিকিৎসকেরা জানাতে পারবেন, কবে দেশে ফিরতে পারব। ছবির কাজগুলো দ্রুত শেষ করতে চাই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

তাসকিনের ব্রেনে সার্জারি করা হয়েছে

প্রকাশিত : ১১:১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১