০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রওনক নয় শেখ কামাল চরিত্রে ভারতের সোমনাথ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ চলচ্চিত্রের নাম ‘বঙ্গবন্ধু’। এখানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের চরিত্রে অভিনয়ের কথা ছিল অভিনেতা রওনক হাসানের। তথ্য মন্ত্রণালয় থেকে তার নামও ঘোষণা করা হয়েছিল। নেয়া হয়েছিল তার চরিত্রের প্রয়োজনে পোশাকেরও মাপও।

প্রাথমিকভাবে নির্বাচিত এ অভিনেতাকে আনুষ্ঠানিক চুক্তির আগেই চলচ্চিত্রটি থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে শেখ কামাল চরিত্রের জন্য বাছাই করা হয়েছে ভারতীয় এক অভিনেতাকে। যার নাম সোমনাথ চ্যাটার্জি।

আজ সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এ সিনেমায়। এ চরিত্রে আমাদের প্রথম পছন্দ ছিলেন রওনক হাসান। চমৎকার একজন অভিনেতা। কিন্তু ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল চরিত্রটিতে রওনকের ব্যাপারে কিছু ত্রুটি পেয়েছেন। সেজন্য তার পরিবর্তে সোমনাথ চ্যাটার্জি নামের একজন ভারতীয় অভিনেতাকে নেয়া হলো।’

শ্যাম বেনেগালের বরাতে জেমী জানান, ছবিতে ১৮-২০ বছর বয়স থেকে শেখ কামালের চরিত্রটি দেখানো হবে। রওনকের যে বয়স তাতে করে তার মধ্য দিয়ে ২০ বছরের শেখ কামালকে তুলে ধরা যায় না। সেজন্যই পরিচালক এই চরিত্রে পরিবর্তন এনেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্যাটারি চালিত অটোর ভেতর ‘স্মার্ট মোবাইল বিউটি পার্লার’

রওনক নয় শেখ কামাল চরিত্রে ভারতের সোমনাথ

প্রকাশিত : ০৯:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১