১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিএনপির আমলে বাংলা ভাই-জঙ্গিবাদের সৃষ্টি: প্রধানমন্ত্রী

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • 190

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার দেশে সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

মঙ্গলবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি ক্ষমতাসীন দলের প্রথম প্রচারণামূলক সভা।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে পাঁচ বছরে আমরা পদার্পণ করেছি। সামনে আমাদের নির্বাচন।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন, বাংলার জনগণ ভোট দিয়েছিলেন। আজকে বাংলার গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পড়েছে।

তিনি আরো বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সেসময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সিএনজি চালিককে পুড়িয়ে মেরেছে তারা। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি। জনগণ যখনই তাদের প্রতিরোধ করেছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

>>সিলেটে পৌঁছেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

বিএনপির আমলে বাংলা ভাই-জঙ্গিবাদের সৃষ্টি: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮