১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন)-২০২১’ আইন পাস

জাতীয় সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন)-২০২১’ বিল পাস হয়েছে। সংশোধিত আইনে আর্থিক বিচারিক এখতিয়ার ক্ষেত্র ভেদে বিদ্যমান আইনের ছয় থেকে সাত গুণ বাড়ানো হয়েছে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার।

আইনের নতুন বিধান অনুযায়ী একজন সহকারী জজ ১৫ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের (সম্পত্তি বা অর্থে যে অঙ্কের টাকা নিয়ে বিরোধ) মামলা নিষ্পত্তি করতে পারবেন। আগে এই এখতিয়ার ছিল দুই লাখ টাকা। একইভাবে জ্যেষ্ঠ সহকারী জজের বিচারিক এখতিয়ার চার লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

পাস হওয়া বিলে পাঁচ কোটি টাকার কম মূল্যমানের কোনো মামলায় যুগ্ম জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা কার্যক্রম হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকলে তা জেলা জজ আদালতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। আগে পাঁচ কোটি টাকার কোনো আপিল হলে হাইকোর্টে যাওয়া লাগলেও আইন সংশোধনের ফলে জেলা জজ সেই আপিল শুনানি করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন)-২০২১’ আইন পাস

প্রকাশিত : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১