০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

এবার দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

এবার সারা দেশে হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ , যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ।

নির্বাচন কমিশন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার সাংবাদিকদের সামনে এসব তথ্য প্রকাশ করেন।

চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। আইনত অপরাধ বিধায় দৈত ভোটরদের বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন। এবারে হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন।

ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়া যাবে। তবে তফসিল ঘোষণা হয়ে গেলে আর কেউ এ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন না। সংবিধান অনুযায়ী চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

প্রকাশিত : ০১:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮