০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চট্টলায় মুশফিকের ‘এক হাজার’

চট্টগ্রামের মাঠে এবার এক হাজার রান করার কৃতিত্ব গড়লেন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। চাঁটগায় টাইগাররা নেমেছে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে। ইমরুল কায়েসের আউট হওয়ার পর মুশফিক এসেছিলেন উইকেটে। জহুর আহমেদের মাঠে ৯৯৮ রান নিয়ে শুরু করেছিলেন ব্যাটিং। কিছুক্ষণের মধ্যেই সেই রান পার করে মুশফিক বনে যান শহর চট্টলার মাঠটিতে এক হাজার রান করা প্রথম ব্যাটসম্যান।

দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রয়েছেন ৭০ রানে অপরাজিত। এখন পর্যন্ত জহুর আহমেদ স্টেডিয়ামে ১৪ টেস্টে এক শতক আর সাত অর্ধশতকে ৪৮.০৪ গড় নিয়ে মুশফিকের রানসংখ্যা ১,০৫৭।

গত বছরের ডিসেম্বরে টেস্ট অধিনায়কের জায়গা হারানো মুশফিক ক্যারিয়ারের শুরুতে এতটা ধারাবাহিক না থাকলেও প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। আর শেষ কয়েক বছরে তো দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ হিসেবে ধরা হচ্ছে এই মুশফিককেই। গেল বছর টেস্টে রান সংগ্রাহকের দিক দিয়ে ছিলেন সেরা বাংলাদেশি ব্যাটসম্যান।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

চট্টলায় মুশফিকের ‘এক হাজার’

প্রকাশিত : ০৮:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮