১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। আর কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে, তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা তাদের এরই মধ্যে ৮ লাখেরও বেশি একটা তালিকা দিয়েছি। তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১