দুই সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এই দুইজনকে নিয়ে সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকে মো. শহিদুজ্জামান ও ২ ফেব্রুয়ারি থেকে মো. মেসবাহুল ইসলামের পদোন্নতির আদেশ কার্যকর হবে।






















