০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঘন কুয়াশার কারণে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাঙ্গুড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রাজশাহী হতে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস কিছু বিলম্বে করার পর ঢাকার দিকে ছেড়ে যায়।

ভাঙ্গুড়া রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী লোকোসেড হতে একটি রিলিফ ট্রেনসহ উদ্ধারকর্মীরা রওনা হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আসাদুল হক জানান, লুপ লাইনে দুর্ঘটনা ঘটায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না। আমনুরা হতে একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জ বাজার অভিমুখে যাওয়ার সময় বিপরীতগামী আরেকটি মালবাহী ট্রেন একই লাইনে সিগন্যাল অমান্য করে ধুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনের চালক আহত হয়েছেন।

এ ব্যাপারে পাকশি রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার করতে কিছু সময় লাগবে। তবে ট্রেন চলাচলে কোন বিঘ্ন নেই।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮