০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

কৃষিবিদ মোহাম্মদ মহসীন পিএইচডি ডিগ্রী লাভ করেছেন

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপ-প্রধান কৃষিবিদ মোহাম্মদ মহসীন পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রী লাভ করেন। তার গবেষণা অভিসন্দর্ভের বিষয়বস্তু ছিল “কৃষকদের জীবনযাত্রায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজিত উন্নত কৃষিপ্রযুক্তি ব্যবহারের প্রভাব”। ড. মোহাম্মদ মহসীন ১৯৭৮ সালে কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, পটুয়াখালী কৃষি কলেজ থেকে ১৯৮৫ সালে প্রথম বিভাগে বিএসসি অনার্স (কৃষি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট ইন এগ্রিকালচার থেকে জিপিএ ৪.০০সহ (জিপিএ ৪.০০ এর মধ্যে) এমএস ডিগ্রি লাভ করেন।

তিনি তার পিএইচডি’র ৬২ ক্রেডিটের (৩২ ক্রেডিট কোর্স ও সেমিনার এবং ৩০ ক্রেডিট গবেষণাকর্ম) পরীক্ষায়ও জিপিএ ৪.০০ এর মধ্যে জিপিএ ৪.০০ লাভ করেন। সম্প্রতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তার ডিফেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেক্টর প্রফেসর ড. আবদুল হালিম ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সাদাতউল্লাহ। তার গবেষণা মূল্যায়ন করেন গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, ময়মনসিংহের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. জুলফিকার রহমান। তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মো. সরাফত আলী এবং মায়ের নাম মরহুমা রওশন আরা বেগম। তার সহধর্মিণী ডা. মাহমুদা খানম সিদ্দিকা জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের পরিচালক। তার ছোটভাই (কাজিন) দৈনিক ইনকিলাবের সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোহাম্মদ মহসীন ‘ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার ফাউন্ডেশন’র আহবায়ক এবং সাহিত্য ও বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষিবিদ মোহাম্মদ মহসীন পিএইচডি ডিগ্রী লাভ করেছেন

প্রকাশিত : ১০:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১