বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন করোনা টিকা নিয়েছেন। রোববার দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেনন টিকা নেন।
টিকা নেয়ার প্রতিক্রিয়ায় মেনন বলেন, মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরো বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম যেন না হয় সে দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।






















