০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হন। নিহত এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা বাইপাস সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে একজন হাসপাতালে চিকিসাধীন অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আল মামুন জানান, ঢাকা বাইপাস সড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮