০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিন শ্রমবাজার আগের অবস্থায় ফিরতে লাগবে ৪ বছর

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত : ১০:১৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • 62

শ্রমবাজারের সাম্প্রতিক স্থবিরতা কাটিয়ে পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বেকার ভাতার জন্য মার্কিন নাগরিকদের আবেদনের সংখ্যা বিদায়ী সপ্তাহে কিছুটা কমেছে। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন শ্রম বিভাগ জানায়, মাসের প্রথম সপ্তাহশেষে বেকারদের জন্য সরকারের দেওয়া এ সুবিধার জন্য মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৭ লাখ ৯৩ হাজার, যা আগের সপ্তাহে ছিল ৮ লাখ ১২ হাজার জন ।

সবশেষ সপ্তাহে রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিল ৭ লাখ ৫৭ হাজার আবেদনকারীর। বেকার ভাতার আবেদনকারীর সংখ্যা ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত চলা মহামন্দার তুলনায় বেশি। সে সময় আবেদন ছিল সর্বোচ্চ ৬ লাখ ৬৫ হাজার। তারপরও এ পরিস্থিতিকে অনেক ভালোই বলা যায়, কেননা গত বছরে করোনা মহামারির শুরুর দিকে মার্চ মাসে প্রায় ৬৯ লাখ মানুষ বেকারত্ব সুবিধার আবেদন জানান।

ফেডারেল রিজার্ভের প্রধান কর্মকর্তা জেরোমে পাওয়েল বুধবার জানান, শ্রমবাজারের উন্নতি গত কয়েক মাসে স্থবির হয়ে পড়ে। কারণ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রেস্তারোঁ এবং অন্যান্য ভোক্তা সংশ্লিষ্ট ব্যবসা চরম ক্ষতির শিকার হয়।

সরাকরি প্রতিবেদনের তথ্যমতে, গত জানুয়ারিতে ৪৯ হাজার জন চাকরি পেয়েছেন। যেখানে আগের মাস ডিসেম্বরে ২ লাখ ২৭ হাজার মানুষ চাকরি হারিয়েছিল। তবে, বেশকিছু কারণে আশাবাদী হচ্ছেন মানুষ। কেননা যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ২৭ শতাংশ সংক্রমণ কমেছে, যা করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর সর্বোচ্চ কমার হার এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের রাজ্যভিত্তিক বিশ্লেষণ বলছে ধারাবাহিকভাবে সংক্রমণ কমছে গত চার সপ্তহা ধরে। এভাবে সংক্রমণ কমার পাশাপাশি ভ্যাকসিন বিতরণের গতি বাড়ানো গেলে আরো ব্যবসা প্রতিষ্ঠান খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ডিসেম্বরে ৯শ’ বিলিয়ন বা ৯০ হাজার কোটি ডলার সহায়তা তবিলের পর প্রেসিডেন্ট জো বাইডেন, ঘোষিত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রস্তাবিত প্রণোদনা প্যাকেজও শ্রমবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। করোনায় চাকরি হারানো ২ কোটি ২০ লাখ মার্কিন নাগরিকের মধ্যে এক কোটি ২৩ লাখ নাগরিক আবারো কাজে ফিরেছে। দেশটির কংগ্রেশনার বাজেট অফিস আশা করছে, ২০২৪ সাল নাগাদ শ্রমবাজার পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে। লাখ লাখ মার্কিন নাগরিক দীর্ঘমেয়াদি বেকারত্বে পড়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

মার্কিন শ্রমবাজার আগের অবস্থায় ফিরতে লাগবে ৪ বছর

প্রকাশিত : ১০:১৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১