০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রশাসনকে গতিশীল হতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘কাজ ফেলে রাখা যাবে না। দিনের কাজ দিনেই করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘নিষ্প্রাণ প্রশাসন কোনো প্রশাসন নয়, প্রশাসনকে হতে হবে গতিশীল। কর্মকর্তাদের হতে হবে সৃজনশীল। তবে সব কিছুই করতে হবে আইনের মধ্যে থেকেই।’

বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেক্টর রিক্লাসিফিকেশন অব এডিপি/আরএডিপি’ বিষয়ক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের প্রসঙ্গে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যারা খেলছে তাদের খেলতে দিন, আপনারা সেদিকে নজর দেবেন না। আপনারা আপনাদের কাজ করে যান।’

তিনি উল্লেখ করেন, ‘জাপান আমাদের শুধু উন্নয়ন সহযোগীই নয়, ভালো বন্ধুও। একই সঙ্গে আঞ্চলিক ও সাংস্কৃতিক দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে।’ বাসস

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রশাসনকে গতিশীল হতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১