০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঋণ খেলাপির জন্য সরকার দায়ী: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি, সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে।

সোনালী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, ঋণ বিতরণের আগে ভালোভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফর্ম ভালোভাবে চেক করতে হবে।

এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসু রহমান, ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা।

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

ঋণ খেলাপির জন্য সরকার দায়ী: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮