০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

শতভাগ নিখুঁত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান ৩০০ কিলোমিটার পাল্লার ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এ তথ্য জানিয়েছেন।

পদাতিক ইউনিটের সেন্ট্রাল কমান্ডের বুদ্ধিমত্তাবিষয়ক এক উৎসবে তিনি আরও বলেন- পদাতিক বাহিনী কামান, রকেট ও রকেট লঞ্চার খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, দেশের একটি অঞ্চলে ৩০০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হচ্ছে। এটি কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা পরীক্ষা করছি আমরা। তবে দেশের কোন এলাকায় এই পরীক্ষা চলছে তা জানাননি তিনি।

ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার আরও বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি স্মার্ট। এটিকে সীমান্ত রক্ষায় কার্যকরী হিসেবে তৈরি করা হয়েছে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের আবহাওয়ায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তিনি বলেন, আমরা এখন যেসব ক্ষেপণাস্ত্র নির্মাণ করছি সেগুলো স্মার্ট, শতভাগ অটোমেটিক এবং নিখুঁত।

ট্যাগ :
জনপ্রিয়

শতভাগ নিখুঁত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান

প্রকাশিত : ০৩:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১