০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (11, 0);aec_lux: 126.99089;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কায়েমপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলাম, কাজল শেখ, নজরুল ইসলাম, হাফিজা বেগম ও বিলকিস খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় একশ বছর ধরে মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পূর্বদিকে চলে যাওয়া একটি রাস্তা স্থানীয় জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এ রাস্তা দিয়ে শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি যানবাহনে করে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হয়।

তারা আরও অভিযোগ করেন, হঠাৎ করেই বিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তার পশ্চিম পাশে বিদ্যালয়ের সম্মুখভাগে একটি গেট নির্মাণের উদ্যোগ নেয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিলে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালে খেলার মাঠে দেয়াল ও গেট নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বর্তমান ভবনটি খাসজমির ওপর অবস্থিত এবং চলাচলের রাস্তাটিও খাসজমির অন্তর্ভুক্ত। শত বছর ধরে এলাকার মানুষ এ রাস্তা ব্যবহার করে আসছেন। বিদ্যালয়ের জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র না থাকা সত্ত্বেও জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, রাস্তা বন্ধ করে গেট নির্মাণের বিষয়ে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা বেগম বলেন, জায়গাটি বিদ্যালয়ের নিজস্ব। বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে গেট নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা রয়েছে বলেও তিনি দাবি করেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথ বন্ধ না করে বিষয়টি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে স্থায়ী সমাধান করা হোক।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৫:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬