০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় আলামিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় এরফান (১৯) নামের অপর আরেক যুবককে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর উমপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত আলামিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকার মোঃ মোস্তফার ছেলে, আহত এরফান একই এলাকার দুলু মিয়ার ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবজাল হোসেন জানান, মাওয়া থেকে ঢাকা গামী মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আলামিন নিহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। গুরত্বর আহত অবস্থায় অপর আহতকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত

প্রকাশিত : ০৯:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১