০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

৮০ বছরের বৃদ্ধকে জিহ্বা কেটে ও চোখ উপড়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধকে হত্যার পর জিহ্বা কেটে ও চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিলন সরদার ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই গোষ্ঠীর একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ কয়েকজন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় মিলন সরদারের চোখ উপড়ে ফেলা হয় এবং জিহ্বা কেটে ফেলা হয়। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এই ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন জানান, তুচ্ছ বিষয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

৮০ বছরের বৃদ্ধকে জিহ্বা কেটে ও চোখ উপড়ে হত্যা

প্রকাশিত : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১