১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

গুড়ে যথেচ্ছ রাসায়ানিক ব্যবহার, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন বেড়ে গেছে। আখ ও খেজুরের রসের পরিবর্তে গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে চিনি, ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য। এই গুড় খেলে পেটের বিভিন্ন অসুখসহ ক্যান্সারও হতে পারে বলছেন চিকিৎসকরা। জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানেও থামছে না ক্ষতিকর গুড় উৎপাদন। 

জানা গেছে, শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোর সদর, নলডাঙ্গা, বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলার প্রায় ৫ শতাধিক কৃষক ব্যস্ত আখের ও খেজুরের গুড় উৎপাদনে। নাটোরে উৎপাদিত খাঁটি গুড়ের কদর দেশ জুড়ে থাকায় লালপুরের কিছু অসাধু গুড় উৎপাদনকারী তৈরি করছেন ক্ষতিকর গুড়। আখের রস ও খেজুরের রসের পরিবর্তে চিনি, ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করছেন গুড়।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব আখের ও খেজুরের গুড় খোদ প্রস্তুতকারীও খেতে ভয় পান। ক্ষতিকর গুড় উৎপাদনকারীদের দাবি করেন, তারা দেশের বিভিন্ন স্থানে এই গুড় সরবরাহ করেন।

আসল ও ভেজাল গুড় চিনতে না পারায় ভেজাল গুড় উৎপাদন বন্ধের দাবি জানিয়েছেন ক্রেতারা।

ভেজাল গুড় উৎপাদন বন্ধে নাটোর জেলা প্রশাসন ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) লালপুরে ৫ হাজার কেজি ক্ষতিকর গুড় ধ্বংস করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

গুড়ে যথেচ্ছ রাসায়ানিক ব্যবহার, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

প্রকাশিত : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১