খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকে ঘুরতে আসা ১৫ বছর বয়সী বালককে বলাৎকারের অভিযোগে হোটেল মালিককে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত আরেকজন পলাতক রয়েছে।
১৫ ফেব্রুয়ারি (সোমবার) দীঘিনালা স্টেশন সংলগ্ন দরবার হোটেল হতে সাজেকে ঘুরতে আসা ১৫ বছর বয়সী বালককে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় অভিযুক্ত হোটেল মালিক মোঃ আবুল কালাম (৫২) কে পুলিশে সোপর্দ করা হয়।
বলাৎকারের শিকার যুবক জানায়, সে নোয়াখালী হতে সাজেকে ঘুরতে আসে৷ দরবার হোটেলের মালিক আবুল কালামের কাছে সাজেক যাতায়াতে বিষয়ে ধারণা জানতে চাইলে সে দীঘিনালা শান্তি কাউন্টারের লাইনম্যান মোঃ নাসির উদ্দীন (মনা)’কে দেখিয়ে দেয়। এরপর লাইনম্যান মনা কৌশলে বালকটিকে মটরসাইকেলে করে তার নতুন বাড়িতে নিয়ে বলাৎকার করে এবং কাউকে কিছু না বলতে হুমকি ধামকি প্রদান করে। তখন বালকটি দরবার হোটেলের মালিককে এসে সবকিছু খুলে বলে। তখন অভিযুক্ত আবুল কালাম বালকটিকে হোটেলের শয়নকক্ষে রেস্ট করতে বলে। একপর্যায়ে আবুল কালামও বালকটিকে বলাৎকার করে। এসময় ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয়রা বালকটিকে উদ্ধার করে এবং আবুল কালামকে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত লাইনম্যান নাসির উদ্দীন (মনা) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। পাশাপাশি মামলার কাজ প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















