১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • 72

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দিনাজপুরের বীরগজ্ঞে কার্ভাড ভ্যান ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। দিনাজপুর-পনচগড় মহাসড়কের ভোগনগর ইউনিয়নের পাচপীর নামক স্থানে গতকাল মঙ্গলবার রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম জানা যায়নি।

অন্যদিকে, পার্বতীপুর উপজেলা শহরের নওদাপাড়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি ডাঙ্গাপাড়া অটো মিলের পাশে নওদাপাড়া সড়কে চতুর্থ শ্রেণীর ছাত্র ইব্রাহিম (১০) তার বাবার কিনে দেওয়া নতুন বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

নিহত ইব্রাহিম পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ০৯:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১