১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বসতঘরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভুঁইয়ার টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মূহুর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মোহাম্মদ আলী ভুঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮) আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বসতঘরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত : ১০:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১