০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৪ জন আহত। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়া আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ৪ জন।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত : ১২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১