চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এ সময় করাতলের লাইসেন্স হালনাগাদ না থাকায় ১২ টি করাতকলকে বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়া হয় এবং করাতলের লাইসেন্স বিধি লঙ্গন করায় ২ জনকে ৭দিনের জেল দেয়া হয়।
বন্ধ ঘোষণা করা ১২ টি করাতকল হল উপজেলার আধুনগর খাঁন হাট এলাকার কুতুব উদ্দিন, রেজাউল করিম, মনচুর, সাইফুল মাঈনুদ্দিন, আবু জাহাঙ্গীর চৌধুরী, নেছার ও শমসু‘র ২টি করাতল কল এবং চুনতি ডেপুটি বাজার, মিরখিল ও মুন্সেফ বাজার এলাকার আঙ্গু মিয়া, মনজুর, আয়েস এর করাতকল। করাতকল লাইসেন্স বিধি লঙ্গন করায় শাহ আলম (৩৪) ও কুতুব উদ্দি (৩২) নামে দুই ব্যক্তিকে ৭ দিন করে জেল দেওয়া হয় এবং করাতকলের প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
অভিযানকালে ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান বিপ্লবসহ বনবিভাগ ও পুলিশ বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু জানান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে, বাজারের মধ্যে ও ঘরবাড়ির পাশে করাতকল থাকাসহ করাতলের বৈধ কাগজ না থাকায়
অভিযান চালিয়ে ১২টি বন্ধ করে দেয়া হয় এবং করাতকলের লাইসেন্স বিধি লঙ্গন করায় ২জনকে ৭ দিনের জেল দেওয়া হয় বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















