০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাজীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ২০লাখ টাকা জরিমানা করেছে। বুধবার জেলার কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৪ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) কে ৪ লাখ টাকা, জামালপুর এলাকার মেসার্স ভূঁঞা ট্রেডিং কর্পোরেশন কে ৪ লাখ টাকা, জামালপুর এলাকার মেসার্স হাসেন আলি এন্ড কোং কে ৬ লাখ টাকা এবং মেসার্স আর এফ এস ব্রিক্স কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এবং এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র‌্যাব-১ এর সদস্যরা। অবৈধ ইটভাটা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রকাশিত : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১