সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে উল্লাপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার, এছাড়া সিরাজগঞ্জ সদরে
নিষিদ্ধ ও ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড আট জনের অর্থদণ্ড।
মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর অপারেশন টিম। এ সময় যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রয় এবং দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ০৮ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ,ড্রাগ সুপার জনাব আহসান হাবিবের উপস্থিতিতে যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ০৬ টি প্রতিষ্টানকে ৩৬,০০৫ টাকা জরিমানার আদেশ দেন।
অপর একটি অভিযানে ভোক্তা অধিকারের মোবাইল টিমের কর্মকর্তা সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অভিযানে ২৬৬৭ পিস যৌন উত্তেজক পণ্য জিনসিন ও প্রায় ৪০০ কেজি ভেজাল গুড় জব্দ করে নিয়ম অনুয়ায়ী ধ্বংস করা হয় ।
এছাড়া মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাতী গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো উল্লাপাড়া থানার সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লা ছেলে মাসুদ রানা (৩৮),ও মাসুদ রানার স্ত্রী সুখী (২৭)। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















