০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হঠাৎ সাত পাগলা কুকুরের আক্রমণ, আহত ১৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • 66

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭টি পাগলা কুকুরের কামড়ে ১ শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় এক দল কুকুর হঠাৎ করে মানুষের উপর চড়াও হয়ে আক্রমণ করে। এরপরই এলোপাতাড়ি সবাইকে কামড়ানো শুরু করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরগুলোকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে আহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় আহতদের কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিষেধক ইনজেকশন নিয়েছেন।

ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আল-আমীন বলেন, কাজ সেরে রাতে বাসায় ফিরছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

এ বিষয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ফরহাদ হোসাইন জানান, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। এক মাসে মোট ৫ ডোজ ইনজেকশন দিতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) মো: আবুল আমীন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

হঠাৎ সাত পাগলা কুকুরের আক্রমণ, আহত ১৩

প্রকাশিত : ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১